সিংগাইর পৌর নির্বাচনের ভোট ৭ জানুয়ারি

বাংলা টিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৫, ২১:২৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৩:১৪

Municipalityমানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ সুপ্রীম কোর্টে স্থগিত হওয়ার পর নির্বাচন কমিশন সোমবার এই পৌরসভা নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে।

নতুন তফসিল অনুসারে পূর্বের তফসিল অনুযায়ী যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তারাই এ ভোটে অংশ নিতে পারবেন। এছাড়া বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর এবং ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন রাখা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর ২৩৬ পৌরসভায় ভোট অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। পরে আদালতের আদেশে বাগেরহাটের মংলাবন্দর ও সিংগাইর পৌরসভার ভোট স্থগিত হয়।

গত ২ ডিসেম্বর এক রিট আবেদনের সম্পূরক আবেদনে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সিংগাইর পৌরসভার ভোট গ্রহণের বিষয়ে ছয় মাসের স্থগিতাদেশ দেয়। পরে ৭ ডিসেম্বর হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। নতুন আদেশের প্রেক্ষিতে সিংগাইর পৌরসভা নির্বাচনের বাধা কেটে গেলেও এরইমধ্যে যাচাই বাছাইয়ে সময় পার হয়ে যায়। যার কারণে কমিশন পুনঃতফসিলের মাধ্যমে এই পৌর পরিষদের নির্বাচনের ভোটগ্রহণের দিন কিছুটা পিছিয়ে দিয়েছে।

/ইএইচএস/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি