সৌদি আরব থেকে রাতে ফিরছেন ৩৬৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২০, ১৫:০৩আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৫:০৬

সৌদি এয়ারলাইন্স (ছবি সংগৃহীত) সৌদি আরব থেকে রাতে দেশে ফিরছেন ৩৬৬ জন। বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সৌদির জেদ্দা কনস্যুলেট ও বিমানবন্দর সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেদ্দা কনস্যুলেট সূত্র জানায়, সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে আসছেন ৩৬৬ জন বাংলাদেশি। এতে জেদ্দার ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন বাংলাদেশি কর্মী এবং ১৩২ জন ওমরাহ যাত্রী রয়েছেন।

জেদ্দা কনস্যুলেটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবে। এখানে কিছু ডিপোর্টি আছেন এবং ওমরাহ্‌ পালনে এসে আটকা পড়া বাংলাদেশি আছেন।

এই কর্মকর্তা আরও জানান, ফ্লাইটটি ৯ এপ্রিল যাত্রী নিয়ে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার বিস্তাররোধে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি।

বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, ফ্লাইটটি বিকালে সাড়ে ৪টায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু এখন রাত ৯টার দিকে পৌঁছাবে বলে জানা গেছে।

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি