করোনা প্রতিরোধে মুগদা জেনারেল হাসপাতালে ‘থ্রি টি মডেল’ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২০, ২০:১০আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২০:৪০

মুগদা জেনারেল হাসপাতাল

ঢাকা-৯ নির্বাচনি এলাকাসহ পূর্বাঞ্চলের বাসিন্দাদের জন্য মুগদা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধে থ্রি টি (টেস্ট, ট্রেস এবং ট্রিটমেন্ট) মডেল চালু করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) মুগদা জেনারেল হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ পরীক্ষার জন্য গত ১৪ এপ্রিল মুগদা জেনারেল হাসপাতাল এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মুগদা হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হাসপাতালের পরিচালক ডা. শহীদ মোহাম্মদ সাদিকুর রহমান এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা।

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি সরকার অনুমোদিত এবং এখানে অত্যাধুনিক মানের লাবরেটরি রয়েছে। প্রতিষ্ঠানটি উন্নত মানের টেস্টিং কিট ব্যবহার করে করোনা পরীক্ষা করে থাকে, যা অত্যন্ত নির্ভরযোগ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির মাধ্যমে মুগদা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে সম্ভাব্য করোনা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে একই দিনে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টার মধ্যে নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট তৈরি করে তা আইইডিসিআর এবং মুগদা হাসপাতালে পাঠাবে। এছাড়া মুগদা মেডিক্যাল কলেজে একটি পিসিআর মেশিন বসানো হয়েছে, এর মাধ্যমে প্রতিদিন ৯৬টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে এবং দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।

মুগদা হাসপাতালের পক্ষ থেকে আরও  জানানো হয়, চালু করা ‘থ্রি টি মডেলের’ আওতায় পরীক্ষার মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত, আইসোলেশনকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকদের কোয়ারেন্টিন নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সরকার নির্ধারিত হাসপাতালে পাঠানো হবে।

/এসও/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু