করোনাভাইরাস: যুক্তরাজ্যে চিকিৎসক দল গঠন করেছে বাংলাদেশ দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ০৬:১৩আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৬:১৬

করোনা ভাইরাস

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের চিকিৎসা দিতে বাংলাদেশি ও ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে একটি করোনা হেল্পলাইন টিম গঠন করেছে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবাণীতে একথা উল্লেখ করেন।
দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রদূত বলেন, এই সংকটের সময়ে লকডাউনের নিয়ম মেনেই বাংলাদেশ হাইকমিশন অনলাইন, পোস্টাল ও ২৪ ঘণ্টা হেল্পলাইনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য সার্বক্ষণিক সেবা চালু রেখেছে। তাছাড়া, হাইকমিশন বাংলাদেশি-ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে একটি করোনা হেল্পলাইন টিম গঠন করেছে। বিশেষ করে যেসব বাংলাদেশিরা সেদেশের ন্যাশনাল হেলথ সার্ভিসের আওতাভুক্ত নন তাদের জন্য এই সেবা চালু করা হয়েছে। হাইকমিশনের হেল্পলাইনে (০৭৪৩৮৪২৯৯৩৯) যোগাযোগ করলে তাদের স্বেচ্ছাসেবক বাংলাদেশি-ব্রিটিশ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে।
তিনি বাংলাদেশি-ব্রিটিশ যাদের আত্মীয়-স্বজন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে বিশেষ চার্টার্ড ফ্লাইটে ফেরত আসতে চান তাদের শিগগিরই ব্রিটিশ সরকারের নির্ধারিত ওয়েবসাইটে রেজিস্টার করার এবং এ সংক্রান্ত সহায়তার প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের ০৭৪০৪৬৮৭৭৪৫ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম