ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৬০ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিলো সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ২২:০৬আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:০৮

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৬০ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিলো সেনাবাহিনী

করোনাভাইরাস পরিস্থিতিতে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন দূর্গম এলাকায় বেসামরিক প্রশাসনের অনুরোধে হেলিকপ্টারে করে ৩৬০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের কাছে তিন হাজার ৭২০ কেজি সরকারি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে আর্মি এভিয়েশনের একটি বিশেষ হেলিকপ্টারযোগে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ ও সাবান। বান্দরবান জেলার রুমা উপজেলা এবং থানচি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে  স্থানীয় হেডম্যান, কারবারি ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান, মেজর ইফতেখারসহ স্থানীয় হেডম্যান এবং কারবারিরা উপস্থিত ছিলেন।

বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান বলেন, ‘শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন— এই মূলমন্ত্রকে সামনে রেখে সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে দীর্ঘদিন যাবৎ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সন্ত্রাস দমন অভিযানের পাশাপাশি স্থানীয় বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান