সরকারের নির্দেশনা মানতে মসজিদ কমিটির জবাবদিহি চান মাওলানা মাসঊদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২০, ২০:৩৮আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:২১

মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ মসজিদ কেন্দ্রিক নির্দেশনা মানাতে ইমাম-মুয়াজ্জিনকে হয়রানি না করে, সংশ্লিষ্ট কমিটিকে জবাবদিহির মধ্যে আনার আহ্বান জানিয়েছেন সোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় তার প্রেস সেক্রেটারি মাসউদুল কাদির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মাওলানা মাসঊদ বলেন, ‘সরকারের আইন প্রয়োগ করা উচিত মসজিদ কমিটির ওপর, দেশের নিরীহ ইমামদের ওপর নয়। কারণ, ইমামরা মসজিদের সর্বেসর্বা নন। প্রত্যেকটি মসজিদেরই একটি কমিটি আছে। মসজিদ প্রশাসন আছে। তাদের তত্ত্বাবধানেই ইমাম-মুয়াজ্জিনরা দায়িত্ব পালন করে থাকেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির দৃষ্টি আকর্ষণ করে মাওলানা মাসঊদ বলেন, ‘দেশের নানা জায়গায় নিরীহ সম্মানিত ইমামদের হয়রানি করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। দয়া করে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনদের হয়রানি করবেন না। আইন প্রয়োগের ক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনুন।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম