সোহরাওয়ার্দী হাসপাতালের ৬ চিকিৎসক করোনা আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ০১:২৯আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০১:৩৩

সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয় চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মামুন মোর্শেদ।

বাংলা ট্রিবিউনকে ডা. মামুন মোর্শেদ বলেন, এ হাসপাতালে এখন পর্যন্ত মোট ছয় জন চিকিৎসক করোনা পজিটিভ হলেন। তাদের মধ্যে দুই জন আগে হয়েছেন, বাকি চার জনের ফলাফল পেয়েছি শনিবার (১৮ এপ্রিল)। আক্রান্ত হওয়া ছয় জনের মধ্যে এক চিকিৎসক দম্পতি রয়েছে।

আক্রান্তদের মধ্যে পেডিয়াট্রিক্স বিভাগ, মেডিসিন বিভাগ, গাইনি বিভাগের আউটডোর মেডিক্যাল অফিসার একজন, বাকি তিনজন মেডিসিন বিভাগের।

তারা এমনিতে কেমন আছেন জানতে চাইলে ডা. মামুন মোর্শেদ বলেন, প্রত্যেকেরই লক্ষণ-উপসর্গ মৃদু, তেমন কোনও লক্ষণ নেই বললেই চলে। তারা এমনিতে ভালো আছেন, এ হাসপাতালেই তারা চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, দেশে এখন পর্যন্ত ১০৬ জন চিকিৎসক করোনাতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফোরাম।

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম