সোহরাওয়ার্দী হাসপাতালে ৩২ চিকিৎসক-নার্সের নমুনা সংগ্রহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ১৫:৪৪আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৭:০৮

সোহরাওয়ার্দী হাসপাতালে ৩২ চিকিৎসক-নার্সের নমুনা সংগ্রহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মোট ১০২ জন করোনা সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩২ জন চিকিৎসক ও নার্স। সোহরাওয়ার্দী হাসপাতালের সহকারী পরিচালক মামুন মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রবিবার (১৯ এপ্রিল) এদের নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসা প্রদানকালে রোগীর সংস্পর্শে আসার কারণে তাদের নমুনা নেওয়া হয়েছে।’

সোহরাওয়ার্দী হাসপাতালে ৩২ চিকিৎসক-নার্সের নমুনা সংগ্রহ এর আগে শনিবার (১৮ এপ্রিল) এই হাসপাতালে সাড়ে পাঁচ বছরের শিশুর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। ওই শিশুটির চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সব চিকিৎসক ও নার্সের নমুনা সংগ্রহ করা হয়। অপর ৭০ জন সাধারণ মানুষের নমুনা মিলিয়ে মোট ১০২ জনের নমুনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে।

সোহরাওয়ার্দী হাসপাতালে পাঁচ জন চিকিৎসকের এরইমধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে বলেও উল্লেখ করেন মামুন মোর্শেদ। 

ছবি: নাসিরুল ইসলাম

/ইউআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের