স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর জেএইচএম ইন্টারন্যাশনালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ২২:০৩আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২২:০৯

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর জেএইচএম ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক কোল এনার্জি কোম্পানি জেএইচএম ইন্টারন্যাশনালের উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে প্রায় দুই হাজার দুস্থ মানুষের জন্য খাদ্যসামগ্রীর প্যাকেট হস্তান্তর করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ত্রাণসামগ্রী হস্তান্তর করেন জেএইচএম ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বিপ্লব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রীর প্রতিটিতে রয়েছে ১০ কেজি চাল, লবণ, তেল, ডাল ও চিনি।

এছাড়া, পৃথক ত্রাণ তৎপরতায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিম্নবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেএইচএম ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মেহেদী হাসান, ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ডিএমডি মেহেদী হাসান বিপ্লব, পরিচালক মো. হুমায়ুন কবির ও মার্কেটিং ডিরেক্টর মো. ইসমাইল হোসেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম