প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ত্রাণ নিশ্চিতের আহ্বান এইচআরএফবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ২০:৪১আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২০:৪৩

হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) করোনাভাইরাস সংকটের এই সময়ে প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ভাতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় সংগঠনটি।
হিউম্যান রাইটস ফোরামের সমন্বয়ক তামান্না হক রীতি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় প্রায় একমাস হতে চললো সারাদেশে লকডাউন চলছে। এর ফলে দেশের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের উপার্জনের পথ বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। বিশেষত বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী এবং পাহাড়ে ও সমতলে বসবাসরত বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার এ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। সরকার ঘোষিত বিভিন্ন ত্রাণ সহায়তা কার্যক্রম সবার কাছে পর্যাপ্তভাবে পৌঁছাচ্ছে না বলে সংবাদ প্রকাশিত হচ্ছে।
হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) দ্রুততার সাথে এসব জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা ও দুর্যোগ ভাতা প্রদান নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানাচ্ছে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম