খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২০, ০০:২৭আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০০:২৯

খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

করোনা পরিস্থিতিতে খাগড়াছড়ি জেলার পানছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রাঙ্গাপানিছড়ায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।

খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জানান, মানবিক সেবার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার রাঙ্গাপানিছড়া এলাকায় করোনাভাইরাসের মহামারি থেকে পরিত্রাণের জন্য হোম কোয়ারেন্টিনে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। সেখানকার নিম্নবিত্ত, গরিব, অসহায় এবং দুস্থ জনগোষ্ঠীর মাঝে সদর জোনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন তারা।

পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মো. আহসান হাবীব জানান, ত্রাণের প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আটা, আধা কেজি চিনি, ১ লিটার তেল, আধা কেজি লবণ, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২টি সাবান এবং ৫ প্যাকেট বিস্কুট সামগ্রী ছিল।

আহসান হাবীব জানরান, ত্রাণ বিতরণের সময় জরুরি প্রয়োজন না হলে কাউকে বাইরে না আসার জন্য এবং সরকারি সব বিধিনিষেধ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় এলাকাবাসীকে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং বাইরে আসলে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম