খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিলো নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ২১:৪০আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:৪১

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিলো নৌবাহিনী করোনা মোকাবিলায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী দিয়েছে নৌবাহিনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে ওই হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালকের কাছে ২০০ পিস ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (পিপিই), ১০০০ পিস মাস্ক, ১০০০ সেট গ্লাভস, ২০০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ৫ পিস আইআর  থার্মোমিটার, ১টি থার্মাল আর্চওয়ে, ১টি অটোমেটিক সু-ডিস্পেন্সার এবং ১০০০ পিস পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করেন।

অন্যদিকে, কাপ্তাই এ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জমের উদ্যোগে দুর্গম পাহাড় এবং টিলায় বসবাসকারী স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়া, রাজধানী ঢাকাসহ খুলনা ও চট্টগ্রামের দ্বায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নৌবাহিনী নিয়মিতভাবে জীবাণুনাশক ওষুধ ছিটানো, চিকিৎসা সহায়তা, অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম