বেসরকারি তিন হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমোদন স্বাস্থ্য অধিদফতরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২০, ১৬:২৪আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৭:১০

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

রাজধানীর তিনটি বেসরকারি হাসপাতালকে করোনা পরীক্ষার জন্য অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এই তিনটি হাসপাতাল হলো–এভার কেয়ার (সাবেক অ্যাপোলো হাসপাতাল), স্কয়ার ও ইউনাইটেড হাসপাতাল।

বুধবার (২৯ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘এই হাসপাতালগুলো কেবলমাত্র তাদের হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করতে পারবে। আমরা এখনও তাদের বহির্বিভাগের রোগী পরীক্ষা করার জন্য অনুমতি  দেইনি। কারণ, অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে।’ তিনি বলেন, ‘এসব হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরীক্ষার অনুমতি দিয়ে ফি  নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই ফিতেই রোগীদের পরীক্ষা করতে হবে।’

আরও যদি কোনও বেসরকারি হাসপাতাল আমাদের কাছে অনুমোদন চায়, তবে সেগুলো আমরা অবশ্যই বিবেচনায় রাখবো মন্তব্য করে তিনি বলেন, ‘যদি ঢাকার বাইরের হাসপাতালগুলোও এ পরীক্ষা করতে সমর্থ হয়, তবে আমাদের টিম গিয়ে তাদের ল্যাবরেটরি পরীক্ষা ও যাচাই-বাছাই করবে। তারপর আমরা অনুমোদন দেবো। এজন্য আমরা প্রস্তুত আছি।’

/জেএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক