র‌্যাব পরিচয়ে ‘রাষ্ট্রচিন্তা’র দিদারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ২২:৩৯ আপডেট : ০৫ মে ২০২০, ২২:৫৬

দিদার ভুঁইয়া

র‌্যাব পরিচয়ে রাজধানীর উত্তর বাড্ডার নিজের অফিস থেকে রাষ্ট্রচিন্তা নামে একটি সংগঠনের অন্যতম সংগঠক দিদার ভুঁইয়াকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার সময় সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাবের লোক বলে দিদার ভুঁইয়ার অফিসে যায়। অজ্ঞাত ওই ব্যক্তিরা দিদার ভুঁইয়াকে নিয়ে যায়। একইসঙ্গে তার অফিসের দুটি সিপিইউ, একটি ল্যাপটপ এবং একটি মোবাইলও নিয়ে যায়। যোগাযোগ করা হলে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল বলেন, র‌্যাব-১ দিদার নামে কাউকে আটক বা গ্রেফতার করেনি। তবু বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।
দিদার ভুঁইয়ার বোন জামাই জাকির চৌধুরী জানান, রাজধানীর উত্তর বাড্ডার হল্যান্ড সেন্টারের পেছনে একটি ভবনের তৃতীয় তলায় থাকেন দিদার ভুঁইয়া। ওই ভবনের ৬ তলায় অ্যাবাক টেকনোলজি নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসার পাশাপাশি তিনি ‘রাষ্ট্রচিন্তা’ ও ‘পরিবর্তন চাই’ নামে দুটি সংগঠনের অন্যতম সংগঠক হিসেবে কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যার সময় তিনি অফিসে অবস্থানকালে র‌্যাব পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
জাকির চৌধুরী বলেন, আমরা র‌্যাব পরিচয়ধারী ব্যক্তিদের দিদারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ রয়েছে কি না তা জানতে চেয়েছিলাম। তবে তারা এর কোনও সদুত্তর দেয়নি। দিদারের এক বন্ধু কোনও অপরাধের সঙ্গে জড়িত রয়েছে এজন্য বন্ধু হিসেবে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে তারা জানায়। অফিস থেকে সিপিইউ, ল্যাপটপ নিয়ে গেলেও তা জব্দ তালিকা করে কারও কোনও স্বাক্ষরও নেওয়া হয়নি।
জাকির চৌধুরীর অভিযোগ, দিদার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রচিন্তা ও পরিবর্তন চাই সংগঠনের হয়ে সরকারের নানা কাজের সমালোচনা করে পোস্ট দিতেন। একারণে তাকে তুলে নেওয়া হতে পারে বলে শঙ্কা করছেন তারা।

/এনএল/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সাংবাদিক সাহেবরা মাদকের টাকা না পেলে লিখছেন, পুলিশ অকার্যকর: আইজিপি
সাংবাদিক সাহেবরা মাদকের টাকা না পেলে লিখছেন, পুলিশ অকার্যকর: আইজিপি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার