সাংবাদিক মাহমুদুল হাকিমের মৃত্যু, নমুনা সংগ্রহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১৬:১২আপডেট : ০৬ মে ২০২০, ১৬:৫৭

মৃত্যুর প্রতীকী ছবি দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে ঘুমের মধ্যেই তিনি মারা যান। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'রাতে ঘুমিয়ে পড়ার পর পরিবারের সদস্যরা তাকে সেহরি খাওয়ার জন্য ভোর রাতে ডাকাডাকি করেন, কিন্তু তার সাড়া পাওয়া যায়নি।'

তিনি আরও জানান, কী কারণে তিনি মারা গেছেন তা আমরা এখনও নিশ্চিত নই। তবে করোনায় আক্রান্ত হয়ে আমাদের অফিসের একজন মারা যাওয়ায় এবং অফিসের একাধিক ব্যক্তির করোনা পজিটিভ হাওয়ায় তার ক্ষেত্রেও সেই আশঙ্কা করা হচ্ছে। এজন্য সরকারি সংস্থা তার নমুনা সংগ্রহ করেছে।

করোনা সংক্রমণের কারণে গত ২৯ এপ্রিল দৈনিক সময়ের আলো অফিস লকডাউন করার আগ পর্যন্ত তিনি অফিস করেছেন। এরপর থেকে তিনি বাসায় অবস্থান করছিলেন।

এর আগে, ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর হুমায়ুন কবির খোকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন থেকেই সময়ের আলোর প্রধান কার্যালয় লকডাউন করা হয়েছে। বিকল্প ব্যবস্থায় পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রয়েছে।

/ইএইচএস/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম