অসহায় মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২০, ১৯:৪২আপডেট : ০৭ মে ২০২০, ১৯:৪৩

অসহায় মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনাকালীন কর্মহীন অসহায় জনগণের মাঝে পর্যাপ্ত খাদ্যসামগ্রী সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সম্ভাব্য সবকিছু করছে। চাল, ডাল, আলু, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী জনগণের কাছে পৌঁছে দিতে সরকারের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।

বৃহস্পতিবার  (৭ মে) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে পরিবেশ অধিদফতরের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত  ও কর্মহীন মানুষের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বক্তব্যে বলেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

পরিবেশমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা ও পবিত্র রমজান মাস একইসঙ্গে চলমান থাকায় অসহায় মানুষকে বেশি সাহায্য করা প্রয়োজন।’ মন্ত্রী বলেন, ‘ঢাকার অসহায় মানুষদের প্রয়োজনে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষে এ ধরনের সাহায্য চলমান থাকবে।’

সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও স্বাস্থ্যবিধি মেনে এবং  সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। এতে নিজের পরিবার, সমাজ ও দেশ বাঁচবে।’

পরিবেশ অধিদফতরের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ৬০০  অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ, কে, এম রফিক আহাম্মদ  এসময় উপস্থিত ছিলেন।

/এসএনএস /এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি