‘বাংলা ট্রিবিউন’ পাঠকের প্রতি বিশ্বস্ত: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ১১:২০আপডেট : ১৩ মে ২০২০, ১৮:২৮

ন্যাপ বাংলাদেশ দেশের অন্যতম অনলাইন নিউজপোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ পাঠকের প্রতি বিশ্বস্ত বলে মন্তব্য করে প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। বুধবার (১৩ মে) ‘বাংলা ট্রিবিউন’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তারা এই কথা বলেন।

অভিনন্দন বার্তায় তারা আরও বলেন, ছয় বছর খুব বেশি সময় নয়। তবে, এই অল্প সময়েই ‘বাংলা ট্রিবিউন’ বিশ্বস্ত গণমাধ্যম হিসেবে পাঠকের মনে স্থান করে নিয়েছে। আমরা পাঠক হিসেবে নিজেদের বাংলা ট্রিবিউন পরিবারের সদস্যই মনে করি। বাংলা ট্রিবিউনের খবর পড়ে পাঠক হিসেবে আমরা তৃপ্ত। রাজনৈতিক স্থিতিশীলতা, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের উপস্থিতি, সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, স্বচ্ছতা, সাংবিধানিক চর্চার ধারাবাহিকতা, জবাবদিহি, নানা মত গণতন্ত্রের অন্যতম উপাদান। তা রক্ষা করতে ‘বাংলা ট্রিবিউন’ জন্ম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি। এগুলোর সঙ্গে গণতন্ত্রেরই আরেক অনুষঙ্গ মত প্রকাশের স্বাধীনতা। বলা হয় গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। আর এর জন্য প্রতিষ্ঠানটি তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমাদের প্রত্যাশা।

নেতৃদ্বয় জানান, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও অবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা যাবে না। তাই শৃঙ্খলিত গণমাধ্যম নয়, বরং স্বাধীন গণমাধ্যমই পারে দেশ ও জাতিকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও উপযোগী করে গড়ে তুলতে।

বিবৃতিতে নেতৃদ্বয় বাংলা ট্রিবিউনের সম্পাদক, প্রকাশক, সকল স্তরের সংবাদকর্মীসহ বিভিন্ন বিভাগীয় প্রধানকে শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্থতা ও সার্বিক সফলতা কামনা করে বলেন, আগামী দিনে ‘বাংলা ট্রিবিউন’ পাঠকের মনে আরও গভীরভাবে নিজেদের প্রতিষ্ঠা করে নেবে বলে আশা করি।

/এসটিএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সাত মাসে ১৫৭১৭ শিশুর বিষয়ে জিডি, সবাই এখন নিখোঁজ নয়’
‘সাত মাসে ১৫৭১৭ শিশুর বিষয়ে জিডি, সবাই এখন নিখোঁজ নয়’
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা