ফের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ১৭:৩৮আপডেট : ১৮ মে ২০২০, ১৭:৪০

নজরুল ইসলাম

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম (পরিচিতি নম্বর- ৩৫৭৯) কে দুই বছরের জন্য একই মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।  সোমবার (১৮ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম (পরিচিতি নম্বর- ৩৫৭৯) কে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুায়ী পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ৫ জুন অথবা যোগদানের তারিখে থেকে পরবর্তী দুই বছরের জন্য সরকারের সচিব পদে পুনরায় সড়ক পরিবহন ও মহসড়ক বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হলো।’

অপরদিকে একই দিনে জনপ্রশাসমন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।  

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম