এক হাজার পরিবারকে ঈদ উপহার ও পরিচ্ছন্নতা সামগ্রী দিয়েছে ঢাকা আহছানিয়া মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২০, ২৩:৩৯আপডেট : ২৩ মে ২০২০, ২৩:৪১

এক হাজার পরিবারকে ঈদ উপহার ও পরিচ্ছন্নতা সামগ্রী দিয়েছে ঢাকা আহছানিয়া মিশন ঈদুল ফিরতকে কেন্দ্র করে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার এক হাজার ২২টি সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার ও পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করেছে ঢাকা আহছানিয়া মিশন। গত এক সপ্তাহ ধরে রিড ফাউন্ডেশন ইউকে’র আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানটি এসব উপহার সামগ্রী বিতরণ করে আসছে।
বিতরণকৃত এসব প্যাকেটে খাদ্য এবং পরিচ্ছন্নতা সামগ্রী রয়েছে। পরিচ্ছন্নতা প্যাকেটে রয়েছে ২টি গোসলের সাবান, একটি কল যুক্ত বালতি, ডিটারজেন্ট পাউডার, মাস্ক (স্থানীয়ভাবে তৈরি), ৩ পাতা প্যারাসিটামল ট্যাবলেট এবং একটি তোয়ালে। খাদ্য প্যাকেজে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি রসুন এবং ১ কেজি আদা।
এসব প্যাকেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ বাদল সরদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পি) ও চাঁন মিয়া হাউজিং সোসাইটির জেনারেল সেক্রেটারি মো. পারভেজ আহমেদ প্রমুখ। আহছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের প্রশিক্ষিত একটি স্বেচ্ছাসেবক দল উক্ত কার্যক্রমটি পরিচালনায় সহযোগিতা করেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩২০ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, আবেদন করেছেন তো?
৩২০ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, আবেদন করেছেন তো?
এয়ারবাস না বোয়িং, বাংলাদেশি যাত্রীরা কোন বিমানে বেশি ভ্রমণ করেন
এয়ারবাস না বোয়িং, বাংলাদেশি যাত্রীরা কোন বিমানে বেশি ভ্রমণ করেন
‘শত্রুদের ষড়যন্ত্র’ মোকাবিলায় সামরিক সক্ষমতা আরও বাড়াতে চায় ইরান
‘শত্রুদের ষড়যন্ত্র’ মোকাবিলায় সামরিক সক্ষমতা আরও বাড়াতে চায় ইরান
২২ বলে ৫ উইকেট তুলে নিলেন স্টার্ক, এর চেয়ে কম বলে কেউ পেরেছে?
২২ বলে ৫ উইকেট তুলে নিলেন স্টার্ক, এর চেয়ে কম বলে কেউ পেরেছে?
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ