বিএসএমএমইউ-এর পরীক্ষায়ও ডা. জাফরুল্লাহ করোনা পজিটিভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ১৯:১১আপডেট : ২৮ মে ২০২০, ২৩:০২

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হোম আইসোলেশনের বিছানায় ডা. জাফরুল্লাহ চৌধুরী। (ফাইল ছবি) গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। গত রবিবার গণস্বাস্থ্যের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ল্যাবরেটরিতে করা পরীক্ষায়ও কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন তিনি।

বিএসএমএমইউ ল্যাবের রিপোর্ট পেয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্য ফ্রন্ট দফতরের কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি জানান, ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাসের নমুনা গ্রহণ করে প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। পরে ২৬ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নমুনা পাঠানো হয়। আজ বৃহস্পতিবার বিএসএমএমইউ থেকেও করোনা পজিটিভ শনাক্ত হওয়ার রিপোর্ট আসে।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, 'এতে প্রমাণিত হলো গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট করোনা শনাক্তকরণে শতভাগ কার্যকর।' করোনাভাইরাসের মহামারির সময়ে দেশের জনগণকে আরও বেশি স্বাস্থ্যসেবা দেওয়ার স্বার্থে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত সহজলভ্য কিট উৎপাদনে সরকারকে অনুমতি দেওয়ার আহ্বান জানান তিনি।

/সিএ/এএইচ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি