১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক বিক্রেতা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ২০:৫২আপডেট : ০৪ জুন ২০২০, ২৩:৩৪

১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক বিক্রেতা কারাগারে রাজধানীর কারওয়ান বাজার থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক বিক্রেতা জাকির হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন।
এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। তদন্ত শেষ না করা পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
গত ২ জুন মাদক বিক্রেতা জাকির হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন। ১ জুন বিকালে তাকে আটক করে র‌্যাব-২।
জানা গেছে, কক্সবাজারের টেকনাফ থেকে আসা একটি কাভার্ডভ্যানের পেছনের দরজার ভেতর ইয়াবা ঢুকিয়ে ঝালাই করে চালানটি আনা হচ্ছিলো। এসব ইয়াবার গন্তব্য গাজীপুর জেলার চন্দ্রা এলাকা ছিল বলে জানায় আসামি জাকির।

/টিএইচ/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম