বান্দরবানের দুর্গম এলাকায় দুস্থদের খাদ্য সহায়তা দিলো সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ২৩:০৬আপডেট : ০৫ জুন ২০২০, ২৩:৩১

বান্দরবানের দুর্গম এলাকায় দুস্থদের খাদ্য সহায়তা দিলো সেনাবাহিনী

বান্দরবান জেলার সদর, রুমা ও আলীকদমের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। চলমান করোনা মহামারিতে কর্মহীন হত-দরিদ্রদের মাঝে শুক্রবার (৫ জুন) সেনাবাহিনী এই খাদ্যসামগ্রী বিতরণ করে।

বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান জানান, গত ২৫ মার্চ থেকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় কর্মহীন, হত-দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে বান্দরবান, আলীকদম এবং রুমা উপজেলার সেনা জোনগুলো বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় লকডাউনে থাকা নিম্নবিত্ত, গরিব, অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়। শুধু তাই নয়, উঁচু পাহাড় ও দুর্গম অঞ্চলে পায়ে হেঁটে কাঁধে করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র জন সাধারণের ঘরে ঘরে  ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেন সেনা সদস্যরা।

তিনি বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন ও দরিদ্র পরিবারগুলোকে সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম