ডা. জাফরুল্লাহর কিডনি প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ২২:৪৪আপডেট : ০৬ জুন ২০২০, ২২:৪৭

কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন এ প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ। করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিডনি প্রতিদিন ডায়ালাইসিস করা হবে। তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসারা এই সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (৬ জুন) রাত সাড়ে নয়টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডা. জাফরুল্লাহর শরীরে পানি বেশি। তার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই এখন প্রতিদিন তার ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাত ৯টা ৪০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে গণস্বাস্থ্যের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যদিও তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। তাকে গতকাল রাতে ডায়ালাইসিস এবং প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। শনিবার আবারও ডায়ালাইসিস দেওয়া হয়েছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন থেরাপি লাগছে। আগে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস লাগলেও পরিস্থিতির সাপেক্ষে তার চিকিৎসক প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের