করোনা নিয়ে চিকিৎসাধীন মোকাব্বির খানের পরিস্থিতির উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ১৯:১১আপডেট : ১৭ জুন ২০২০, ১৯:১১

মোকাব্বির খান গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের শারীরিক অবস্থার আগের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মহসিন রশিদ।

বুধবার (১৭ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গণফোরাম আহ্বায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট মহসিন রশিদ ও মোশতাক আহেমদ সকাল ১০ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মোকাব্বির খানের চিকিৎসার খোঁজ খবর নিতে যান। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারেন তারা শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। তিনি সুস্থতার জন্য দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, শ্বাসকষ্ট নিয়ে সোমবার (১৫ জুন) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন মোকাব্বির খান। পরে ১৬ জুন তার করোনাভাইরাস টেস্ট রিপোর্ট পজিটিভ আসে।

মোকাব্বির খান গত ১০ জুন বাজেট অধিবেশন শুরুর দিন সংসদের বৈঠকে যোগ দিয়েছিলেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে নির্বাচন করেছিলেন।

আরও পড়ুন- বাজেট অধিবেশনে অংশ নেওয়া এমপি করোনা পজিটিভ

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম