ইউনাইটেড হাসপাতালে আগুনে ৫ জনের মৃত্যু: ক্ষতিপূরণ চাওয়া রিটের শুনানি ২৯ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২০, ১৭:৫৯আপডেট : ২২ জুন ২০২০, ১৮:০৩

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুনে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আগামী ২৯ জুন শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

সোমবার (২২ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ, নিয়াজ মোহাম্মদ মাহবুব ও সাহিদা পারভীন শিলা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর  হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও তানজিব উল আলম।

এর আগে গত ৩০ মে ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেছিলেন আইনজীবী নিয়াজ মাহমুদ।

ওই রিটের শুনানির পর অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের আইজি, ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ ও রাজউকের কাছে পৃথক পৃথক রিপোর্ট চেয়েছিলেন হাইকোর্ট। পরে আদালতে দাখিল করা তিনটি প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার তথ্য উঠে আসে।

প্রসঙ্গত, গত ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণে আগুনের সূত্রপাট ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ছিলেন চার জন পুরুষ এবং একজন নারী।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
রাকসুর অর্থ ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে: রাবি ছাত্রদল
রাকসুর অর্থ ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে: রাবি ছাত্রদল
সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ জনের, হাসপাতালে ভর্তি ৭৫০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ জনের, হাসপাতালে ভর্তি ৭৫০
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ