টেলিমেডিসিন সেবা চালু করেছে ইআরএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ১৮:৫৯ আপডেট : ০৪ জুলাই ২০২০, ২০:২৩

টেলিমেডিসিন সেবা চালু করেছে ইআরএফ চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের (হেলো) সহযোগিতায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্থনীতি বিটের রিপোর্টারদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সংগঠনের সদস্য ও তাদের পরিবারের জন্য টেলিমেডিসিন সেবা চালু করেছে। করোনাভাইরাস পরিস্থিতিতে সাংবাদিকরা যেন ঘরে বসে চিকিৎসা নিতে পারেন, এজন্য চব্বিশ ঘণ্টা এই সেবা চালু রাখা হচ্ছে। ইআরএফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ইআরএফ’র সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম জানান, এই টেলিমেডিসিন সেবার নাম দেওয়া হয়েছে ‘হেলো ইআরএফ কোভিড-১৯ ইনিশিয়েটিভ’। এর আওতায় কোভিড-১৯ সম্পর্কিত সেবার পাশাপাশি অন্যান্য জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেলে কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, দন্তরোগ ও মানসিক বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।
টেলিমেডিসিন সেবা কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন হেলো’র প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মহসীন আহমেদ ও ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।
এ প্রসঙ্গে ডা. মহসীন আহমেদ জানান, করোনা পরিস্থিতিতে অনেকে হাসপাতালে কিংবা চিকিৎসকের কাছে সরাসরি গিয়ে চিকিৎসা নিতে পারছেন না। তাদের জন্য এই টেলিমেডিসিন সেবা অনেক সহজ হবে। ভবিষ্যতেও আমরা এটা অব্যাহত রাখব এবং ২৪ ঘণ্টা রোগীরা এই সেবা পাবেন। তিনি আরও জানান, চিকিৎসা প্রদানের সুবিধার্থে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ চালু করা হয়েছে, সেখানে রোগীর বিষয়ে বিস্তারিত জানার পর প্রেসক্রিপশন মেসেঞ্জারে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জার্মানির ব্ল্যাক ফরেস্টে ই-বাইকে ঘুরুন পাহাড়, বন আর মেঘের রাজ্য
জার্মানির ব্ল্যাক ফরেস্টে ই-বাইকে ঘুরুন পাহাড়, বন আর মেঘের রাজ্য
আরেকজনকে আদালতে তুলে দ. কোরিয়া থেকে জামিন নেন আসামি, বিচারকের মামলা
আরেকজনকে আদালতে তুলে দ. কোরিয়া থেকে জামিন নেন আসামি, বিচারকের মামলা
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার