মেয়র আতিকুলের ভাই ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ১৩:৪২আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৪:০১

মো. শফিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বড় ভাই ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সোমবার (৬ জুলাই) দিনগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ১৯৩৮ সালের ২৯ ডিসেম্বর কুমিল্লা জেলার তিতাস থানার লালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে সাবেক আহছান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৫ সালে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল সমিতির একজন ফেলো।

স্নাতক পাশের পর কিছুদিন তিনি সরকারি চাকরি করেন। ১৯৬৫ সালে তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন। দীর্ঘদিন তিনি এ প্রকল্পে প্রকৌশল পরামর্শক হিসাবে কাজ করেছেন এবং দেশের বৃহত্তম নির্মাণ প্রকল্পসমূহে পরামর্শক হিসেবে অবদান রেখেছেন।

১৯৮৬ সালে বর্তমান তৈরি পোশাক শিল্পের অগ্রপথিক হিসেবে তার ছোট ভাই মো. আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইসলাম গার্মেন্টস লিমিটেড অ্যান্ড গ্রুপ দেশের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। অনেকবার এই প্রতিষ্ঠান সেরা রফতানিকারক হিসাবে দেশ-বিদেশে রফতানি ট্রফি অর্জন করেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই বোন, দুই ছেলে ও নাতি-নাতনি এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাবা মোমতাজ উদ্দীন আহমেদ ও মা মাজেদা খাতুনের এগারো সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ সন্তান। তার অন্য তিন ভাইও স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন করেছেন। দ্বিতীয় ভাই মো. তাফাজ্জুল ইসলাম অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যিনি বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় প্রদান করেন। তৃতীয় ভাই লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও সেনাবাহিনীর প্রাক্তন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং আর্মড ফোর্সেস ডিভিশনের প্রাক্তন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই মো. আতিকুল ইসলাম ডিএনসিসির মেয়র ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এর সাবেক সভাপতি।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বাদ জোহর বারিধারা ৮ নম্বর সড়কের বায়তুল আতিক মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।



 

/এসএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান