অন্তিম শয়ানে সচিব নরেন দাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ১৮:২১ আপডেট : ২২ জুলাই ২০২০, ১৯:২৩

নরেন দাস পূর্ব ইচ্ছা অনুসারে মৃত্যুর পর মরদেহ দাহ না করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুরে নিজস্ব ভূমিতে অন্তিম শয়ানে শায়িত হলেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস। বুধবার (২২ জুলাই) সকাল সোয়া ১১টায় শেষকৃত্য অনুষ্ঠান শেষে নরেন দাসকে অন্তিম শয়ানে শায়িত করা হয়।
এরপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পক্ষ থেকে সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
গত মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নরেন দাস। জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় নরেন দাস স্ত্রীসহ গত ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন । এরপর গত ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তার স্ত্রী করোনাকে পরাজিত করে সুস্থ হলে উঠলেও তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যান।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ