মেডিক্যাল টেকনোলজিস্টদের অনশন ভাঙালেন নতুন ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ২০:০৭ আপডেট : ২৬ জুলাই ২০২০, ২০:১০

অনশনরত টেকনোলজিস্টদের পানি পান করাচ্ছেন নতুন ডিজি মহাপরিচালক হিসেবে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পরই আন্দোলনকারী মেডিক্যাল টেকনোলজিস্টদের অনশন ভাঙিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। মহাপরিচালকের আশ্বাসে কাজে যোগ দেন মেডিক্যাল টেকনোলজিস্টরা।

আজ রবিবার (২৬ জুলাই) আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টকে শরবত খাইয়ে অনশন ভাঙান তিনি। বেলা সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক আগারগাঁওয়ে আসেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে চাকুরি স্থায়ী করার দাবিতে শেরে বাংলা নগরে অবস্থিত প্রতিষ্ঠানটির সামনে মেডিক্যাল টেকনোলজিস্টরা প্রতিবাদ কর্মসূচি শুরু করেন, আজও চলছিল সে কর্মসূচি।

অনশন কর্মসূচিতে এসে নতুন মহাপরিচালক এই মহামারীর সময়ে নমুনা পরীক্ষায় স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করায় তাদের ধন্যবাদ জানান।

স্বাস্থ্যমন্ত্রীর বার্তা নিয়ে এসেছেন জানিয়ে মেডিক্যাল টেকনোলজিস্টদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে বলেছেন আপনাদেরকে এই বার্তা দেওয়ার জন্য যে আপনাদের বিষয়টি তিনি দেখবেন। আপনাদের তিনি বলেছেন কাজ চালিয়ে যেতে। এরপরও যদি আপনারা কাজ করতে না চান তাহলে তো জোর করে করানো যাবে না। বিষয়টি এমন নয় এখনই চাইলে পূরণ করে দেওয়া সম্ভব। কিছুটা সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের নিয়োগটা কেন হয়নি সেটা আমি জানি না। আমি আজ মাত্র জয়েন করেই এখানে এলাম। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন এটার একটা ফয়সালা হবে। আমি ডিজি হিসেবে কথা দিতে পারি আমার পর্যায় থেকে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ডিজি সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কর্মবিরতির কারণে নমুনা পরীক্ষা ব্যাহত হচ্ছে, এ কারণে বিদেশগামী অনেকের ফ্লাইট বাতিল হয়েছে।

তিনি বলেন, ‘যারা বিদেশ যেতে চান তাদের করোনা টেস্ট বাধ্যতামূলক। যাদের যাওয়ার সুযোগ আছে তাদের করোনা টেস্ট করা জরুরি। করোনাভাইরাস টেস্ট করতে না পেরে কাল অনেকের ফ্লাইট মিস হয়েছে, তাদের কথাটাও চিন্তা করতে হবে। এজন্য আমি মন্ত্রী মহোদয়ের মেসেজটা তাদের দিতে এসেছি।’

এর আগে রবিবার সকাল সকাল ১০টার দিকে মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য স্বাস্থ্য অধিদফতরের নতুন স্বাস্থ্য ভবনে  আসেন তিনি। বেলা সাড়ে এগারোটার দিকে সেখান থেকে বের হয়ে মন্ত্রণালয়ে যান। বেলা বারোটার কিছু পরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের কাছে তার যোগদানপত্র দেন। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি।

/জেএ/এফএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
৯০ কোটি টাকার খালি চেক, ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি
৯০ কোটি টাকার খালি চেক, ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা