ছেংগারচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আ. লীগ মেয়র প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৫, ১৫:২৯আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৫:২৯

chandpur চাঁদপুরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী রফিকুল আলম জর্জ। হাইকোর্টের রায়ে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা স্থগিত করায় এখন আ.লীগ একক মেয়র প্রার্থী।
আওয়ামী লীগ প্রার্থী রফিকুল আলমের আপিল আবেদনের শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন হাইকোর্ট ডিভিশনের চেম্বার জজ ইমান আলী। এর ফলে ৩০ ডিসেম্বর এ পৌরসভায় মেয়র পদে আর ভোটগ্রহণ হচ্ছে না।
এদিকে রায়ের খবর পাওয়ার পর নৌকা প্রতীকধারী আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তার সমর্থকরা বিজয় উল্লাস এবং মিষ্টি বিতরণ করেন।
এর আগে ছেংগারচর পৌরসভায় বিএনপি থেকে মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন সারওয়ারুল আবেদীন খোকন ও আওয়ামী লীগ প্রার্থী এবং বর্তমান মেয়র রফিকুল আলম জর্জ। হলফনামায় তথ্য গোপন ও ভুল তথ্য দেওয়ার দায়ে গত ৫ ডিসেম্বর রিটার্নিং অফিসার ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম মেয়র প্রার্থী সারওয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এরপর তিনি আপিল কর্তৃপক্ষ ও চাঁদপুরের জেলা প্রশাসকের কাছে আপিল করেন। শুনানির পর সেখানেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে গত ১৩ ডিসেম্বর বিএনপি প্রার্থী খোকন আপিল করলে তার মনোনয়পত্র বৈধ ঘোষণা করে উচ্চ আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টের চেম্বার জর্জ আদালতে আপিল করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের