এলআরএফ-এর সভাপতি মাশহুদুল ও সম্পাদক ইয়াছিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২০, ২০:১১আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২০:১২

সভাপতি মাশহুদুল (বামে) ও সম্পাদক ইয়াছিন আইন-আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক রিপোর্টারদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে এটিএন নিউজের বার্তা সম্পাদক মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক পদে ডেইলি ইন্ডিপেনডেন্ট পত্রিকার সিনিয়র রিপোর্টার মুহাম্মাদ ইয়াছিন নির্বাচিত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক কালের কন্ঠের স্পেশাল রিপোর্টার আশরাফ-উল আলম।
এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক যুগান্তর পত্রিকার স্পেশাল রিপোর্টার মিজান মালিক ও আমার কাগজের বার্তা সম্পাদক তোফায়েল হোসেন। আর সার্বিকভাবে নির্বাচনি কাজে কমিশনকে সহযোগিতা করেন বিদায়ী সভাপতি ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরন।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এলআরএফ’র ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটি সহ-সভাপতি পদে দীপ্ত টিভির আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম সম্পাদক পদে জিটিভির সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে সারা বাংলা ডটনেটের আব্দুল জব্বার খান, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমসের আমিনুল ইসলাম মল্লিক, দফতর সম্পাদক পদে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের খাদেমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এনটিভি অনলাইনের মো. জাকের হোসেন, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান নির্বাচিত হন।
পাশাপাশি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ইলিয়াছ সরকার, নিউজ২৪ এর মো. হাবিবুল ইসলাম হাবিব, দৈনিক আমাদের নতুন সময়ের মাহমুদুল আলম নির্বাচিত হয়েছেন।
এর আগে গত মার্চ মাসে তফসিল ঘোষণার পর নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। এরপর করোনা ভাইরাসের কারণে নির্বাচনি প্রক্রিয়া স্থগিত রাখা হয়।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি