২১ আগস্টের হামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:৪০

খালেদা জিয়া (ছবি: রয়টার্স) ২০০৪ সালের ২১ আগস্টে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একমাত্র আসামি করে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ওই হামলার পরিকল্পনাকারী ও হুকুমদাতা হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। মামলার নথি পর্যালোচনা করে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত এটি খারিজের আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন। মামলায় দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছিল। পরে বাদীর জবানবন্দি গ্রহণ এবং নথি পর্যালোচনার পর আদেশ দেবেন বলে জানিয়েছিলেন আদালত।
মামলার আবেদনে বলা হয়েছিল, ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারী ও হুকুমদাতা এবং বাদীর দৃষ্টিতে ঘটনার প্রধান আসামি হচ্ছেন খালেদা জিয়া। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের জবানবন্দিতে থলের বিড়াল বের হয়ে এসেছে।

/বিআই/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম