‘জনশুমারি ও গৃহ-গণনা ২০২১’ প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহাম্মদ। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন এই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) যোগদান করেছেন। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব বরাবর কবির উদ্দিন আহাম্মদ তার যোগদানপত্রে লিখেছেন, ‘‘পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১৩ সেপ্টেম্বরের অফিস আদেশ মোতাবেক নিম্ন স্বাক্ষরকারীকে ‘জনশুমারি ও গৃহ-গণনা ২০২১’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করায় আমি নিম্নস্বাক্ষরকারী আজ ১৪ সেপ্টেম্বর ‘জনশুমারি ও গৃহ গণনা-২০২১’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে যোগদান করলাম।’’








