এমপিওভুক্ত হচ্ছেন আরও ২ হাজার শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৬

শিক্ষা মন্ত্রণালয় দেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নতুন এমপিও পাচ্ছেন ২ হাজার ৩২ জন শিক্ষক। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক রয়েছেন ১ হাজার ৫১৬ এবং কলেজ পর্যায়ের শিক্ষক রয়েছেন ৫১৬ জন। বুধবার (১৬ সেপ্টেম্বর) এমপিও সভায় এমপিওভুক্তির এই সুপারিশ করা হয়।
ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আমিনুর রশিদ মোমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীসহ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উচ্চতর গ্রেডের জন্য সুপারিশ করা হয় ৭ হাজারের বেশি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষককে। বদলি এমপিও সুপারিশ করা হয়েছে ২০৫ জন শিক্ষকের। পদোন্নতির সুপারিশ করা হয়েছে ২৯০ জনকে। এছাড়া এরিয়ার বেতনের সুপারিশ পেলেন ৩০৭ জন শিক্ষক। বৈঠকে মোট ১০ হাজার স্কুল এবং ৮০০ কলেজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম