আরও ছয় শতাধিক সাইনবোর্ড উচ্ছেদ করলো ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৯

আরও ছয় শতাধিক সাইনবোর্ড উচ্ছেদ করলো ডিএনসিসি রাজধানীর গুলশান, বনানী ও প্রগতি সরণিতে আরও ৬২০টি অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়া স্পট নিলামের মাধ্যমে এসব সাইনবোর্ড ও অন্যান্য মালামাল এক  লাখ ৭৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। আর ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা ও ট্রেড লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে ৯৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সকালে গুলশান অ্যাভিনিউতে প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়ার নেতৃত্বে প্রায় ২৫৭টি অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ও প্যানাফ্লেক্স উচ্ছেদ করা হয়। এসময় ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে রাস্তায় পার্কিং করে রাখা ৭০টি মোটরসাইকেল সরিয়ে সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বনানী ১১ নম্বর সড়কে অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় দুই শতাধিক সাইনবোর্ড ও বিলবোর্ড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এসব মালামাল তাৎক্ষণিক নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টির কারণে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রগতি সরণির শাহজাদপুরে অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের পরিচালনায় উচ্ছেদ অভিযানে ১৬৩টি সাইনবোর্ড, বিলবোর্ড ইত্যাদি উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত এসব সাইনবোর্ড নিলামে ৭৯ হাজার ৫০০ টাকা নিলামে বিক্রি করা হয়। এছাড়া ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা এবং ট্রেড লাইসেন্স না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে  ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের