ভাটারা থেকে আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৮

গ্রেফতার রাজধানীর ভাটারা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। গ্রেফতার ব্যক্তির নাম  কিরণ হোসেন (২৭), গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রাজিরপুরে। তার বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে কিরণ হোসেনকে গ্রেফতার  করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিরণ ফেসবুক আইডি ব্যবহার করে আনসার আল ইসলামের কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিভিন্ন সময়ে জঙ্গি মতবাদ প্রচার, অস্ত্র চালানা প্রশিক্ষণ, আক্রমণের জন্য শারিরীক শিক্ষা গ্রহণ, বিভিন্ন জিহাদি পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে জিহাদি কার্যক্রমে উৎসাহ দেওয়ার পাশাপাশি জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করছিল।

/আরজে/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন