ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু, রেল লাইনের পাশে যুবকের লাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:১৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:১৯

রেল লাইন

রাজধানীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় ও রেল লাইনের পাশ থেকে এক শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। তাদের মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ময়নাতদন্তের ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ও নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। শিশুর বয়স আনুমানিক ১২ বছর ও যুবকের বয়স ৩০ বছর।

রেলওয়ে থানার এএসআই মো. আনোয়ার হোসেন জানান, মগবাজার ওয়ারলেস রেল গেট এলাকায় ট্রেনের ধাক্কায় শিশুটি ঘটনাস্থলে মারা যায়। সংবাদ পেয়ে সকাল ৮টায় তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, সে একজন পথশিশু।

অপর দিকে, রাজধানীর গেণ্ডারিয়া দয়াগঞ্জের ব্রিজের দক্ষিণ পাশে থেকে বুধবার দুপুরে এক যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে নারায়নগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মোখলেছুর রহমান।

তিনি বলেন, 'যুবকটি অসুস্থ ও মাদকাসক্ত ছিল। এলাকায় ঘোরাফেরা করতো বলে জানিয়েছে স্থানীয়রা। যুবকটি মৃত অবস্থায় পড়ে ছিল। তার পরনে ছিল প্যান্ট ও কালো শার্ট। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।'

/এআইবি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম