রাজধানীতে গরম পানিতে পুড়ে দুই শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৫






শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রাজধানীতে পৃথক ঘটনায় গরম পানিতে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর)  শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলো- কাফরুলে সৌমিতা (৩) ও তেজগাঁও শিল্পাঞ্চলের সাব্বির (১৩ মাস)। সংশ্লিষ্ট থানায পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। দুই শিশুই তাদের বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গত ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নাখালপাড়া এলাকায় নিজ বাসায় গরম পানিতে দগ্ধ হয়ে ১৩ মাসের শিশু সাব্বির হাসপাতালে ভর্তি হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায় সে। পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

শিশুর বাবা ওর্য়াকশপ কর্মচারী ওমর ফারুক। তিনি জানান, খাওয়ার জন্য পানি গরম করে রেখেছিলেন শিশুর মা শারমিন আক্তার। শিশুটি তখন ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে হামাগুড়ি দিয়ে গরম পানির পাত্রের ওপরে পড়ে যায়। এতে সে দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে রাজধানীর কাফরুল থানার ১৪ নম্বর সরকারি স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতো সৌমিকা নাথ সরকার (৩)। তার বাবা সজল সরকার, মা শিউলি দেবনাথ উভয়ই চাকরিজীবী।

তার চাচা সুধী সরকার জানান, শিশুর দাদি সন্ধ্যা রানী সরকার অসুস্থ। তাই তার গোসলের জন্য পানি গরম করে রাখা ছিল। শিশুটি খেলা করতে করতে ওই পানিতে পড়ে গিয়ে দগ্ধ হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে সে মারা যায়।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


/এআইবি/আরজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান