ফেসবুকে এসে যা বললেন ধর্ষণে অভিযুক্ত মামুন

ঢাবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ০২:২৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৫

হাসান আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণের মামলায় অভিযুক্ত হাসান আল মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করে একটি স্ট্যাটাস দিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পরই তিনি রাত ১১টার দিকে নিজ অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি লিখেন।

তার সংগঠন ছাত্র অধিকার পরিষদের ভাবমূর্তি বিনষ্ট এবং মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ছাত্রী তার বিরুদ্ধে মামলা করেছে বলে দাবি করছেন তিনি। তার কাছে প্রয়োজনীয় তথ্য প্রমাণ রয়েছে, যা প্রয়োজন মতো আদালতে উপস্থাপন করবেন বলে জানান মামুন।

ফেসবুকে তিনি লিখেন, ‘আমি হাসান আল মামুন, বিশ্ববিদ্যালয় জীবনে ইসলামিক স্টাডিজ বিভাগের হয়ে টানা তিনবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন, দুইবার আমার নেতৃত্বে আন্তবিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডিপার্টমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভলিবল টিম ও মুহসীন হলের ফুটবল ও ভলিবলে টিমে অধিনায়কের দায়িত্ব পালন করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের নিয়মিত খেলোয়াড় ছিলাম আমি। এছাড়াও আমি নেত্রকোনা জেলা ফুটবলের টিমের একজন সদস্য। এই দীর্ঘ পথপরিক্রমায় বহু সংগঠনের সাথে যুক্ত থাকার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়। দলমত নির্বিশেষে কেউ আমার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় জীবনে কোনও অভিযোগ আনতে পারেনি।’

তিনি আরও লিখেছেন, ‘দীর্ঘ ৮ বছরের বিশ্ববিদ্যালয় জীবন ও আড়াই বছর সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে যারা আমাকে কাছ থেকে দেখেছেন তারা হয়তো বলতে পারবেন কেমন ছেলে আমি। অভিযোগকারী মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে আমাকে, আমার পরিবার ও সংগঠনের ভাবমূর্তি বিনষ্ট করেছে।’ 

প্রসঙ্গত, গত ২১ ও ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ৬ নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে লালবাগ ও কোতোয়ালি দুই থানায় দুটি অভিযোগ দায়ের করেন।

এরপর বুধবার রাতে ছাত্র অধিকার পরিষদ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ রয়েছে। যেহেতু হাসান আল মামুন তার সংগঠনের আহ্বায়ক পদে রয়েছেন, তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে সাময়িক পদ থেকেও অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন: 

ছাত্র অধিকার পরিষদ থেকে মামুনকে অব্যাহতি

 

/এসআইআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম