করোনায় আক্রান্ত হয়েছেন চিকিৎসকসহ ৭ হাজার ৯৯৫ স্বাস্থ্যকর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:৪০

করোনা পরীক্ষা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত  ৮১ জন চিকিৎসক মারা গেছেন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে এ পর্যন্ত  করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯৫ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিএমএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দুই হাজার ৭৮৫ জন চিকিৎসক, এক হাজার ৯৫৪ জন নার্স এবং তিন হাজার ২৫৬ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের বেশিরভাগ সুস্থ হয়ে আবারও কাজে যোগদান করেছেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল দেশে প্রথম চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমদ।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংক মালিকানা ও ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রস্তাব জামায়াতের
ব্যাংক মালিকানা ও ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রস্তাব জামায়াতের
১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতা আটক
১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতা আটক
৪০ পদকজয়ী দেশের তালিকায় বাংলাদেশের নিচে আর কেউ নেই!
৪০ পদকজয়ী দেশের তালিকায় বাংলাদেশের নিচে আর কেউ নেই!
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান