কোকেন ও হেরোইনের মামলায় চয়েজ রহমানের জামিন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫২

সুপ্রিম কোর্ট দেশ-বিদেশ থেকে কোকেন ও হেরোইন সংগ্রহ এবং তা হেফাজত করার মামলায় চয়েজ রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন আট  সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বার আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। অন্যদিকে চয়েজ রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে দেশ-বিদেশ থেকে ৩০২.৩৫৯ কেজি হেরোইন এবং ৫.২৯৮ কেজি কোকেন  সংগ্রহ ও হেফাজতের অভিযোগে ২০১৯ সালের ১২ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় আসামির বিরুদ্ধে মামলা করে সিআইডি।

ওই মামলায় গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান চয়েজ রহমান। হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়। আবেদনটির শুনানি নিয়ে আসামি চয়েজ রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করলেন চেম্বার আদালত।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম