নারী নির্যাতনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২০, ২১:০৯আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:১০

নারী নির্যাতনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান

সরকার যদি অবিলম্বে নারীরসহ সমাজের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে এবং সব ধরনের নারী নির্যাতনের বিচার নিশ্চিত না করে, তবে এর বিরুদ্ধে জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে  আয়োজিত এক সমাবেশ থেকে এই হুঁশিয়ারি করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে সমাজে কেউই নিরাপদ নয়। মত প্রকাশের স্বাধীনতা নেই এখানে। সাম্প্রতিক সময়ে সারা দেশে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ করতে গেলে তাতেও বাধা দিয়েছে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী, যা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জলজ্যান্ত উদাহরণ।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম, ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ-এর কেন্দ্রীয় সদস্য ডা. মুজিবুল হক আরজু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রেহেনুমা আহমেদ প্রমুখ।

এছাড়াও সমাবেশে সংহতি জানিয়ে বার্তা পাঠিয়েছেন— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম