উচ্ছেদ করা হলো ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির অবৈধ দখল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ১৯:০৩আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৯:০৭

উচ্ছেদ করা হলো ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির অবৈধ দখল। রবিবার (৪ অক্টোবর) ডিএসসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ ইরফান উদ্দিন আহমদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত দুপুরে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের ২য় তলায় বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতি কর্তৃক অবৈধভাবে দখলকৃত কক্ষসহ কাউন্সিলর কার্যালয় সংলগ্ন চারটি অবৈধ দোকানও দখলমুক্ত করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি কক্ষ দীর্ঘদিন ধরে বাংলাদেশে ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির নামে অবৈধভাবে দখলে করে রাখা হয়েছে। আজ সেই কক্ষের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দখলমুক্ত করেছি।
ইরফান উদ্দিন আহমেদ আরও বলেন, এছাড়াও নিচতলায় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন অবৈধভাবে দখল করে রাখা চারটি দোকানও দখলমুক্ত করে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়।দখলদাররা দীর্ঘদিন ধরে করপোরেশনের এসব সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখলেও করপোরেশনের প্রাপ্য ভাড়া প্রদান করছিল না।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান