ধর্ষণের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২০, ২১:৪৩আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২২:৩৯

ধর্ষণের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি বিচারের দীর্ঘসূত্রতা দূর করে ধর্ষণের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। রবিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, একটি ঘটনার বীভৎসতাকে ছাড়িয়ে যাচ্ছে আর একটি ঘটনা। দেশের প্রায় প্রতিটি নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও হত্যাকাণ্ড ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত অথবা তাদের আশ্রয়-প্রশ্রয়ে সংগঠিত হচ্ছে। নারীর ওপর সহিংসতা ও ধর্ষণের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির নজির খুব একটা নেই। ফলে বিচারহীনতার বিষয়টি এখন সমাজে গেড়ে বসেছে। শাসকদের প্রশ্রয় ও বিচারহীনতার ফলে ধর্ষকরা বেপরোয়া হয়ে পড়ছে।

তারা আরও বলেন, নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা প্রতিরোধ করতে গেলে সমাজে গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের জাগরণ ঘটাতে হবে।

তাদের দাবিগুলো হলো—সকল ধর্ষণের সুষ্ঠু বিচার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করা; পুলিশ নয় বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে ধর্ষণের তদন্ত করা; বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করা; ধর্ষিতার সামাজিক নিরাপত্তা নিশ্চিত; মামলার শুনানিকালে জেরার নামে ধর্ষণের শিকার যারা তাদের পুনরায় নির্যাতন না করা; ধর্ষণের প্রমাণের জন্য ডিএনএ টেস্ট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা; বিজ্ঞাপনে, নাটকে, সিনেমায় নারী দেহের প্রদর্শন বন্ধ করতে হবে; ধর্মীয় ওয়াজ মাহফিলে নারীর প্রতি কটূক্তি ও অশ্লীল মন্তব্য নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইন করার এবং নারীর ক্ষমতায়নের জন্য সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিত করা।

সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাসদ সদস্য রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহবান হাবিব বুলবুল, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন প্রমুখ।

/এইচএন/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান