জাতীয় চিড়িয়াখানা খুলবে ১ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২০, ১৫:৩১আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৫:৫৭

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ নভেম্বর থেকে দর্শনার্থীদের জন্য ফের উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেশকিছু শর্ত নিশ্চিত করা সাপেক্ষে প্রাণিসম্পদ অধিদফতর বিনোদন কেন্দ্রটি খোলার অনুমতি পেয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা। দর্শনার্থীর সংখ্যা দিনে সর্বোচ্চ ২ হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। চিড়িয়াখানার ভেতরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দর্শনার্থীদের হাত ধোয়ার জন্য বেসিন ও সাবান এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। তবে ষাটোর্ধ্ব বয়সীদের ঢুকতে দেওয়া হবে না।

করোনাভাইরাসের ক্রান্তিকালে ঢাকা শহরবাসীর বিনোদনের উল্লেখযোগ্য বিকল্প খুব একটা নেই। এ বিষয়টি উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘নাগরিকদের বিনোদন এবং শারীরিক ও মানসিক উৎকর্ষের বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রাণীদের খাদ্য, নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্য সুরক্ষা এবং সরকারের রাজস্ব হ্রাসের বিষয়টিও বিবেচনায় এসেছে।’

চিড়িয়াখানায় প্রবেশ ও অবস্থানের সময় সর্বোচ্চ সতর্ক থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দর্শনার্থীদের অনুরোধ জানিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী।
কোভিড-১৯ মহামারির বিস্তার রোধে গত ২০ মার্চ থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ রয়েছে।

/এসএমএ/জেএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম