মেয়র আতিকের রোগমুক্তি কামনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২০, ১৯:৫৪আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:০৭

মেয়র আতিকের রোগমুক্তি কামনা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের করোনামুক্তির জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি তার স্ত্রী ডা. শায়লা শাগুফতা ইসলাম ও ব্যক্তিগত সহকারী রিসাদ মোর্শেদের জন্যও দোয়া করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর মিরপুর ২ নম্বর সেকশনের নূরানি জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম রুম্মানের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

গত রবিবার (১১ অক্টোবর) থেকে আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রাতে করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে স্ত্রীসহ তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ মোবাশ্বের চৌধুরী প্রমুখ।

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম