কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ২১:৩৪আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২২:২৩

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একটি সিআর মামলায় ওয়ারেন্ট জারি করেছিলেন আদালত। রবিবার (২৫ অক্টোবর) রাতে নিউমার্কেট থানার ওসি এম এম কাইয়ুম বলেন, ‘আমাদের কাছে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা ছিল। আমরা শুধু গ্রেফতারি পরোয়ানা তামিল করেছি। এর বাইরে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের জানা নেই।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কবি ও নির্মাতা টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‌‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনও কাজ করেননি তিনি। এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

সূত্র জানায়, ওই মামলার পরিপ্রেক্ষিতে চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। সেই ওয়ারেন্টের কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

/এনএল/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি