নৌদুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে: নৌমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৫, ০১:৩৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ০১:৫৩

আগামী বছর থেকে দেশে নৌদুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ার নয়ানগরে থ্রি এঙ্গেল মেরিন শিপ ইয়ার্ডে চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল রুটে চলাচলের জন্য সরকারি অর্থায়নে দেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাওয়া জাহাজের নির্মাণ কাজের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। তিনি বলেন, আগামী বছর থেকে দেশে নৌদুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনার সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়ার জাহাজ নির্মাণ কাজের উদ্ধোধন করেন নৌমন্ত্রী                                                                         
নৌমন্ত্রী আরও বলেন, সরকারের সহযোগিতায় বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্প এগিয়ে গেছে। এখন আর বিদেশ থেকে জাহাজ আমদানি করতে হয় না বরং আমরা বিদেশে জাহাজ রফতানি করছি। দেশের মেরিন ইঞ্জিনিয়াররা তাদের মেধা সঠিকভাবে কাজে লাগালে জাহাজ নির্মাণ শিল্প আরও ভালো করবে।
চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল রুটে চলাচলের জন্য সরকারি অর্থায়নে দেশে প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে ৭০০ যাত্রী ধারণক্ষমতার উপকূলীয় জলযান।
১৭ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে বিআইডব্লিউটিসি’র তিন তলার অত্যাধুনিক এই জাহাজ নির্মাণ করছে থ্রি এঙ্গেল মেরিন লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, কার্যাদেশ অনুযায়ী ২০ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও ১৭ মাসের মধ্যেই নৌযানটি বিআইডব্লিউটিসিকে হস্তান্তর করা সম্ভব হবে।প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মোহাম্মদ মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) ফারুক আহমেদ ও জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দিন।

/এআই / এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের