প্রতারণা মামলায় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১৫:৪৫আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৬:৫৮

দেবাশীষ বিশ্বাস (ইন্টারনেট) প্রতারণার মামলায় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। আপস-মীমাংসা শর্তে ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর আবেদন মঞ্জুর করেন। দেবাশীষ বিশ্বাসের আইনজীবী জাহাঙ্গীর হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘আদালত শুনানির শুরুতেই মৌখিকভাবে জামিন নামঞ্জুরের আদেশ করলেও পরে পুনর্বিবেচনা করে আপস-মীমাংসা শর্তে বাদীর আইনজীবীর জিম্মায় জামিনের আদেশ দেন।’

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ৩০ জুলাই লিটন সরকার ইমন নামে এক ব্যক্তি দেবাশীষ বিশ্বাসের মা গায়েত্রী বিশ্বাস প্রযোজিত ‘মায়ের মর্যাদা’, ‘শুভ বিবাহ’, ‘অপেক্ষা’ ও ‘অজান্তে’ নামে সিনেমাগুলো ইউটিউব চ্যানেল পিএনটিভিতে বাণিজ্যিকভাবে প্রচারের জন্য কিনে নেন। এক লাখ ৪০ হাজার টাকায় ৬০ বছরের জন্য সিনেমা চারটি কেনার পর ওই ব্যক্তি তার চ্যানেলে আপলোড করলে ইউটিউব কর্তৃপক্ষ কপিরাইট ইস্যুতে চ্যানেলটি বন্ধ করে দেয়। তখন তিনি জানতে পারেন, সিনেমাগুলো আসামি এর আগে ২০১৭ সালে অন্য ব্যক্তিদের কাছে বিক্রি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর আদালতে লিটন সরকার ইমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০১৯ সালের ৫ ডিসেম্বর আদালতে আসামিকে হাজির হতে সমন জারি করা হয়। আসামি হাজির না হওয়ায় গত ২১ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেন আদালত।

 

/টিএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি