বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ০০:৪৫আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৪:৫৫

হাসপাতালে চিকিৎসাধীন মো. ইউসুফ হাওলাদার রাজধানীর রামপুরা এলাকায় ভিক্টোরিয়া (সদরঘাট টু আব্দুল্লাহপুর) নামের এক বাস থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যাত্রীর নাম মো. ইউসুফ হাওলাদার (৩৩)।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর রুমমেট শামীম জানান, ইউসুফ কামরাঙ্গীচরে গিয়েছিলেন কাজে। সেখান থেকে বাসার উদ্দেশ্য গুলিস্তান থেকে ভিক্টোরিয়া বাসে উঠেন। রামপুরার ব্র্যাক ব্যাংকের সামনে নামতে চাইলে হেলপার তাকে নামতে দেয়নি। এ নিয়ে তার সঙ্গে তর্কবিতর্ক হয়। পরে কিছু দূর যেতেই হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করানো হয়। তিনি মাথা, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এখনও তার জ্ঞান ফেরেনি। নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, এই ঘটনায় স্থানীয় লোকজন বাসটিকে আটক করে হাতিরঝিল থানা পুলিশকে জানায়।

স্বজনেরা জানিয়েছেন, ইউসুফ কারখানায় কাজ করেন। তিনি শরিয়তপুর শখিপুরের মো. জয়নাল হাওলাদারের ছেলে। বর্তমানে রামপুরার কাজীপাড়ায় থাকেন।

/এসএইচ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি